বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

ইনিংস ঘোষণা বাংলাদেশের, শ্রীলঙ্কার লক্ষ্য ২৯৬

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ২৯৫ রান। হাতে আছে ৩৭ ওভার। এদিন ১৯৯ বলে ১২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত।

শান্তর সেঞ্চুরিতে ভর করে গল টেস্টে ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৯৬ রানের।

শনিবার ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। শান্ত ৫৬ আর মুশফিক ২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দুজনের ১৯১ বলে ১০৯ রানের জুটিটি ভাঙে মুশফিকের রানআউটে। ১০২ বলে ৪৯ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান মুশফিক।

মুশফিকুর রহিম তার ইনিংসে এমন ভুল মাঝেমধ্যেই করেন। দ্রুত সিঙ্গেলস নিতে যান। অনেক সময় স্টাম্পে না লাগায় বেঁচে গেছেন। তবে এবার আর রক্ষা হলো না। থারিন্ডু রথনায়েকে ভেঙে দিলেন স্টাম্প। মাত্র ১ রানের জন্য ফিফটি মিস মুশফিকের।

তবে সেঞ্চুরি মিস করেননি শান্ত। ১৯৯ বলে ৯ চার আর ৩ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি। মাঝে লিটন দাস ৩ আর জাকের আলী ২ রান করে আউট হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com