মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

মানবিক সহায়তায় ৩০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: প্যালেস্টাইন অথরিটিকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে সৌদি আরব। আর্থিক সংকটে থাকা ফিলিস্তিন সরকারকে সহায়তার অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৭ জুন) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সহায়তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আল-বিতার সৌদি দূতাবাসের কাছ থেকে এই অর্থ গ্রহণ করেন। জর্ডানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস এ অর্থ হস্তান্তর করেন এবং বলেন, ফিলিস্তিনি জনগণের অর্থনৈতিক ও মানবিক কষ্ট লাঘবে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, এটি ২০২৫ সালের জন্য সৌদি আরবের অব্যাহত সমর্থনেরই অংশ।

ফিলিস্তিনের অর্থমন্ত্রী সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইসরায়েলি আগ্রাসনের কারণে যে আর্থিক সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সৌদি প্রতিনিধি মোহাম্মদ মুনিস বলেন, সৌদি আরব সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে। বিগত বছরগুলোতে প্রায় ৫.৩ বিলিয়ন ডলার মানবিক, ত্রাণ ও উন্নয়ন সহায়তা দিয়েছে তারা। এই সহায়তা ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সৌদি আরবের অটল সমর্থনেরই প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com