ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ

গাজায় দুর্ভিক্ষের জন্য ইসরায়েলের অবরোধ দায়ী: জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষের জন্য ইসরায়েলের অবরোধকে দায়ী করেছে জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল বলেছেন, ইসরায়েলের কার্যত অবরোধের কারণে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে এবং এতে বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে।

সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিন সফর শেষে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চল্যান্ডফাঙ্ক-এ দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা অনেক দিন ধরেই দেখে আসছি যে ইসরায়েলের কার্যত অবরোধ গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করছে, মানুষ মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে এবং পানি ছাড়া দিন কাটাচ্ছে।”

তিনি জানান, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেছেন যে, গাজার মানবিক পরিস্থিতির ‘মৌলিক পরিবর্তন’ প্রয়োজন। আমি আশা করি, আমার বার্তা তারা শুনেছে। আমার মনে হয়েছে, তারা বুঝেছে।

ভাডেফুল সতর্ক করে বলেন, গাজায় ইসরায়েলের চলমান পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ার ফলে দেশটি আন্তর্জাতিক পরিসরে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। ইসরায়েল যেন এমন অবস্থায় না পড়ে, তা নিশ্চিত করতে চায় জার্মানি। আমরা চাই ইসরায়েল এই কঠিন সিদ্ধান্তের পথে সঠিক সহায়তা ও পরামর্শ পাক।”

তিনি স্বীকার করেন, জার্মানি এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। এটাও আমাদের স্বীকার করতে হবে। তবে তিনি সতর্ক করে বলেন, গাজার মানবিক বিপর্যয় অনেক দেশকে একপাক্ষিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে উৎসাহিত করছে, যেখানে ইসরায়েলের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।

তার ভাষায়, “এটা আমাদের উদ্বিগ্ন করে এবং এটি ইসরায়েলকেও উদ্বিগ্ন করা উচিত। আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, তাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করছি, যেন ইসরায়েল আগের চেয়ে ভালো অবস্থানে থাকতে পারে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

গাজায় দুর্ভিক্ষের জন্য ইসরায়েলের অবরোধ দায়ী: জার্মানি

আপডেট টাইম : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫