সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড় কেনিয়ায় মার্চে প্রবল বর্ষণে ৮১ জনের প্রাণহানি : কর্তৃপক্ষ কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৩৯১ বার পঠিত

জেলা প্রতিনিধি,সিটিজেন নিউজ: বান্দরবানের লামা উপজেলার দুই ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার রূপসীপাড়া ও আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

লামা থানার ওসি আপ্পেলু রাজু নাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকালে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সাদেক নামে আট বছরের শিশুটি পানিতে ডুবে যায়। পরে সন্ধ্যায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাদেক ওই ইউনিয়নে হাফেজপাড়া এলাকার মো. শাহ আলমের ছেলে।

এছাড়া আজিজনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. হাসানের মেজ ছেলে মো. রাফি (৬) শনিবার পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যায়। এরপর সন্ধ্যায় পুকুরে রাফির লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com