বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান ও সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর মধ্যে শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় সিয়াম ও পল্টন থানার হত্যা মামলায় তরিকুলের রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর সিয়ামকে সাত দিন ও তরিকুলকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

হত্যা মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান ও ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে স্যার এ এফ রহমান হলসংলগ্ন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে ছাত্রলীগের হামলার শিকার হন। এ ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com