ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক থেকে দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে নতুন বাণিজ্য চুক্তিতে বসবে ভারত—এমন মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারত যতই নিজেদের শক্তিশালী ভাবুক, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতার (যুক্তরাষ্ট্র) স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।

লুটনিক হুঁশিয়ার করে বলেন, যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তবে তাদের যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। আমরা দেখতে চাই, এই লড়াই তারা কতদিন চালিয়ে যেতে পারে।

এর আগে, সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে, আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করি।

এই মন্তব্যের পরই ভারতকে উদ্দেশ করে কড়া বক্তব্য দেন মার্কিন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভারত তাদের বাজার খুলতে চায় না, রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না, এবং ব্রিকস থেকেও সরে আসবে না। যদি ভারত চীন ও রাশিয়ার সঙ্গে মিলে চলতে চায়, তো চলুক। কিন্তু যদি না পারে, তবে ডলারের পক্ষে দাঁড়াক, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুক, তাদের সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুক। নয়তো প্রস্তুত থাকুক চড়া শুল্কের জন্য।

বিশ্ব রাজনীতিতে ক্রমেই স্পষ্ট হচ্ছে ভারত, রাশিয়া ও চীনের কৌশলগত ঘনিষ্ঠতা। ব্রিকস জোটে সক্রিয় ভূমিকা এবং রাশিয়ার জ্বালানি খাতে ভারতের বিনিয়োগ নিয়ে ওয়াশিংটন বরাবরই অসন্তুষ্ট। হাওয়ার্ড লুটনিকের এই মন্তব্যকে সেই অসন্তুষ্টির প্রকাশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

সূত্র : ব্লুমবার্গ ও এনডিটিভি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’

আপডেট টাইম : ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫