সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর রিয়াল মাদ্রিদের ডার্বি জয়, শীর্ষে থাকা বার্সেলোনার কষ্টার্জিত জয় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে “পুনর্মিলনী ফিরে দেখা ২০২৬ অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’

ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু আতঙ্ক দূর করতে সারাদেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।

তিনি বলেন, বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছে, লোক দেখানো ত্রাণ বিতরণ করেছে। বিএনপি অফিস থেকে গুজব ছড়ানো হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ঢাকার ১২টি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং ১৭টি বেসরকারি হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩২২ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে শুধু ২৫ জুলাই ভর্তি ছিল ৫৪৭ জন, আগের দিন যা ছিল ৫৬০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে আটজন মারা গেছে। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে এ সংখ্যা প্রায় ৩৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com