রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

ফিলিপাইনে দুর্নীতিবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ২ শতাধিক

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্নীতিবিরোধী বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের পর ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল রবিবার আয়ালা ব্রিজ ও মেনদিওলা এলাকায় বিক্ষোভ চলাকালে সহিংসতার ঘটনা ঘটে। আটকদের মধ্যে ৮৮ জনই অপ্রাপ্তবয়স্ক।

এই ৮৮ জন অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১২ বছর। সে একজন কিশোর। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের রাজধানী ম্যানিলার মেয়র ইসকো মোরেনা।

সাম্প্রতিক এক তদন্তে জানা গেছে, ফিলিপাইনের বিভিন্ন প্রদেশ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার হাতিয়ে নিয়েছেন বেশ কয়েক জন আইনপ্রণেতা। অভিযুক্ত আইনপ্রণেতাদের মধ্যে ফিলিপাইনের পার্লামেন্ট কংগ্রেসের  জনগনের করের টাকা এভাবে হাতিয়ে নেওয়া আইনপ্রণেতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার ম্যানিলার সড়কে নেমে আসেন হাজার হাজার মানুষ।

ম্যানিলা পুলিশের মুখপাত্র হ্যাজেল আসিলো এএফপিকে বলেন, “বিক্ষোভের নামে নাশকতা, পুলিশের ওপর হামলা এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগে ২১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানার চেষ্টা করছি, এই নাশকতা তার স্বতঃস্ফূর্তভাবে করেছে না কি কোনো পক্ষ তাদের নির্দেশনা দিচ্ছে।”

রোববার পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাতও হয়েছে বিক্ষোভকারীদের। আহত অবস্থায় ম্যানিলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে কয়েক শ বিক্ষোভকারীকে। পুলিশের অপর মুখপাত্র ফিলিপ ইনেস জানিয়েছেন, অন্তত ৯৩ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে ২০২৫ সালের প্রথম ৬ মাসে ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে বেশ কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এসব প্রকল্পে তেমন লাভ হয়নি। গত জুন-জুলাই মাসে দেশটির বিশাল এলাকা বন্যাপ্লাবিত হয় এবং প্রকল্পগুলো সেই বন্যা ঠেকাতে পারেনি।

জুলাই মাসে দেওয়া এক ভাষণে ফিলিপাইনে বন্যার জন্য প্রকল্পগুলোকে দায়ী করেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোজ। প্রকল্পগুলো তদন্তের নির্দেশও দেন তিনি।

সরকারি তদন্তে জানা গেছে, প্রকল্পগুলো থেকে বেশ কয়েক জন আইনপ্রণেতা মোট ১৮০ কোটি ডলার হাতিয়ে নিয়েছেন।

সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com