বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

সৌদি আরবের বাদশাহ সালমানের বড় ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৩৪১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সৎ ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি সৌদ রাজ পরিবারের প্রয়াত রাজা আবদুল আজিজ আল সৌদের ১০ম পুত্র ছিলেন।

তবে আল সৌদ পরিবারের রাজনীতিতে সক্রিয় ছিলেন না প্রিন্স বন্দর। তিনি প্রয়াত রাজা আবদুল আজিজ আল সৌদের জীবিত সন্তানদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন। রোববার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি।
প্রিন্স বন্দরের ছেলেরা দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। প্রিন্স ফয়সাল বিন বন্দর রিয়াদের গভর্নর, প্রিন্স আবদুল্লাহ বিন বন্দর ন্যাশনাল গার্ডের প্রধান, প্রিন্স আবদুল্লাহ বিন বদর মক্কার ডেপুটি গভর্নর এবং প্রিন্স খালিদ বিন বদর বাদশাহ সালমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রিন্স বন্দরের মৃত্যুতে রাজ পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন। আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রাশিদ আল মাকতুম, আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং আরব আমিরাতের সেনাবাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার বাদশাহ সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোমবার মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদের জানাজা অনুষ্ঠিত হবে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com