মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা জোটে এবার ইরান! ইসলামিক জোট প্রতিষ্ঠা হচ্ছে!

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে হওয়া ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে ইরানেরও যুক্ত হওয়া উচিত বলে প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। জেনারেল সাফাভি পাক-সৌদি সম্পর্ক মজবুত হওয়ার এই ঘটনাকে “ইতিবাচক অগ্রগতি” হিসেবে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে।

ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজি) জেনারেল সাফাভি বলেন, “ইরান, সৌদি আরব, পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তি করতে পারে।”

সফাভি যে চুক্তির কথা উল্লেখ করেছেন, তা হলো ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত ‘স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স অ্যাগ্রিমেন্ট (এসএমডিএ)’। চুক্তি অনুযায়ী, দুই দেশের উপর যেকোনও আক্রমণকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি। কাতারে ইসরায়েলের হামলার পর আঞ্চলিক কূটনৈতিক হিসাব পরিবর্তনের ঠিক এক সপ্তাহ পর এই চুক্তি হয়। চুক্তি নিয়ে কিছু আন্তর্জাতিক মিডিয়া আলোচনা করে যে, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে বলেন, চুক্তির আওতায় সৌদি আরবের কাছে কোনও পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না পাকিস্তান। বিশ্লেষকরা চুক্তিটিকে ঐতিহাসিক ও অপ্রত্যাশিত উন্নয়ন হিসেবে উল্লেখ করেছেন। এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্ককে আনুষ্ঠানিক নিরাপত্তা অঙ্গীকারে উন্নীত করে। এর ফলে যেকোনও আক্রমণকে উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য করার বাধ্যতামূলক ধারা চুক্তিটিকে অন্য চুক্তির তুলনায় আলাদা করেছে।

সাফাভি বলেন, এই পদক্ষেপ পাকিস্তান-সৌদি সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও ইসলামিক বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ, যা পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে অবস্থান দেবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রভাব আঞ্চলিকভাবে হ্রাস পাচ্ছে। কারণ তারা এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মনোনিবেশ করছে। এই পরিস্থিতিতে আমরা একটি আঞ্চলিক ইসলামিক জোট গঠন করতে পারি।

সূত্র: তেহরান টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com