রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

চট্টগ্রাম বন্দরে ফের চালু হচ্ছে বর্ধিত মাশুল

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: নৌপরিবহন উপদেষ্টার হস্তক্ষেপে এক মাস স্থগিত রাখার পর ১৪ অক্টোবর রাত ১২টা থেকে বিভিন্ন সেবা খাতে বাড়ানো ট্যারিফ (মাশুল) আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আবদুস শাকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ অক্টোবর রাত ১২টার পর বন্দরে আগত সব জাহাজ, কনটেইনার ও কার্গো নতুন রেট অনুযায়ী বিল পরিশোধ করবে। সিঅ্যান্ডএফ প্রতিনিধিসহ বন্দর ব্যবহারকারীদের বর্ধিত হারে মাশুল পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া শিপিং এজেন্টদের তফসিলি ব্যাংকের নির্ধারিত হিসাবে বর্ধিত অর্থ জমা দিয়ে আসা জাহাজের ছাড়পত্র (এনওসি) নিতে হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বন্দরের ৫২টি সেবাখাতের মধ্যে ২৩টিতে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। তবে ব্যবসায়ীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে নৌ-পরিবহন উপদেষ্টা ২০ সেপ্টেম্বর তা এক মাসের জন্য স্থগিত রাখেন।

মাশুল বৃদ্ধির নতুন হার
গেজেট অনুযায়ী ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময় হার ভিত্তিক ধরা হবে। প্রতি ডলার ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ডলারের মান বাড়লে মাশুলও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে।

সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কনটেইনার পরিবহন খাতে।
-২০ ফুট কনটেইনারে নতুন মাশুল : ১৬ হাজার ২৪৩ টাকা (আগে ছিল ১১ হাজার ৮৪৯ টাকা)
-আমদানি কনটেইনারে বাড়তি খরচ : ৫ হাজার ৭২০ টাকা
-রপ্তানি কনটেইনারে বাড়তি খরচ : ৩ হাজার ৪৫ টাকা
-প্রতিটি কনটেইনার ওঠানামায় অতিরিক্ত খরচ : প্রায় ৩ হাজার টাকা

ফলে সামগ্রিকভাবে কনটেইনার পরিবহন খরচ গড়ে ২৫ থেকে ৪১ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com