রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

মার্কিন সেনাদের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, যা বললো রাশিয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে জেনারেল ও অ্যাডমিরালদের এক বৈঠকে বলেছেন, এখন থেকেই সর্বোচ্চ স্তরে যুদ্ধের প্রস্তুতি নেবে যুক্তরাষ্ট্র এবং জয়ের লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া হবে। তার এই নির্দেশের প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে—রাশিয়াও তাদের সামরিক সক্ষমতা জোরদার করছে, আবার কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানেও তারা সক্রিয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরাও আমাদের বাহিনী সর্বদা শক্তিশালী করার পথে রয়েছি, শান্তির দিকে অটল থাকার পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক পথেও সব ধরনের সমাধানে প্রস্তুত রয়েছি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় গত মঙ্গলবার সমবেত শতাধিক জেনারেল ও অ্যাডমিরালের সামনে ঘোষণা দেন, নতুন নামে ডিপার্টমেন্ট অব ওয়ার এখন থেকে শুধু যুদ্ধের প্রস্তুতি ও জয় নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করবে।

হেগসেথ জানান, তারা যুদ্ধ না চাইলেও শান্তি নিশ্চিত করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিন জেনারেলদের স্বাস্থ্য নিয়েও সমালোচনাও করেন হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেন, সেনাদের শারীরিক মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করা হবে। যুদ্ধের ময়দানে নিয়োজিত বাহিনীকে পুরুষ মানদণ্ডে উচ্চ স্কোর করতে হবে।

একইসঙ্গে, ওয়োক কালচার বা অতিমাত্রায় প্রগতিশীল, পরিচয় গোপন কিংবা বিভাজনমূলক কোনো নীতি আর সহ্য করা হবে না বলে ঘোষণা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com