শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

মিশর গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে : হামাস

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার বলেছেন, মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে জিম্মিদের মুক্তি দিতে সম্মত হওয়ার পর গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মিশর ফিলিস্তিনি দলগুলোর জন্য একটি সম্মেলনের আয়োজন করবে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে হামাসের ওই কর্মকর্তা বলেছেন, মিশর ‘ফিলিস্তিনি ঐক্য এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আন্তঃ-ফিলিস্তিনি সংলাপ’র আয়োজন করবে। এরমধ্যে গাজার প্রশাসনও অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে শুক্রবার হামাস জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে গাজায় আটক জিম্মিদের মুক্তি দেবে, তবে যুদ্ধ শেষ হওয়ার পর তাদের নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের নির্বাসনের বিষয়টি নিয়ে কোনো আলোচনাই করেনি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও শনিবার ভোরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com