শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর নরওয়ে দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে ভেনেজুয়েলা সোমবার ঘোষণা করেছে। দেশটির বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ার পরেই এমন ঘোষণা এলো। অসলো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলা কোনো কারণ না দেখিয়েই অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।

মুখপাত্র সিসিলি রোয়াং এএফপিকে একটি ইমেলে বলেছেন, এটি দুঃখজনক। বেশ ক’টি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ খোলা রাখতে চায় এবং এ নিয়ে কাজ চালিয়ে যাবে।

সোমবার সন্ধ্যার মধ্যে ভেনেজুয়েলা দূতাবাসের ফোন পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অসলোতে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার তিন দিন পর ভেনেজুয়েলা এই পদক্ষেপ নিল।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল, যেখানে বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।

গত রবিবার মাচাদোর নোবেলের কথা উল্লেখ না করেই মাদুরো ৫৮ বছর বয়সী এই বিজয়ীকে ‘দানবীয় ডাইনি (ডিমোনিক উইচ)’ বলে অভিহিত করেন। সরকার প্রায়শই এটি ব্যবহার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com