শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সাড়ে ৫ হাজার টাকার বেতনে শুরু করেছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অনেক পরিশ্রম, সংগ্রাম করে জীবনে সফল হয়েছেন। তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে তিনি নিজের সফলতার গল্প তুলে ধরেছেন। তাদের আইনপেশায় লেগে থাকার ও পরিশ্রম করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্ধোধনী অনুষ্ঠানে এ পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইয়াং লইয়ারদের মধ্যে আপনারা যারা নতুন প্র্যাকটিস করতে এসে হতাশ হন, তাদের উদ্দেশ্যে বলছি। আমি যেদিন লইয়ার হলাম, লইয়ার হওয়ার পর বিয়েও করে ফেললাম। আমার কাছে বাসা ভাড়া নেই। সিনিয়রের সঙ্গে প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করি। দিনের শেষে রিকশা ভাড়াটাও নিজের পকেট থেকে দিতে হয়। বউ একটা এনজিওতে চাকরি নিলেন। বেতন সাড়ে চার হাজার টাকা। আমি একটা চাকরি নিলাম আইন ও সালিশ কেন্দ্রে আইনজীবী হিসেবে। বেতন সাড়ে ৫ হাজার টাকা। দুইজনের ১০ হাজার টাকা বেতন দিয়ে সংসার শুরু করেছিলাম। সেখান থেকে ৩ হাজার টাকার বাসা ভাড়া করে থাকা শুরু করলাম। প্রতিদিন বউয়ের কাছ থেকে ১০০ টাকা করে নিয়ে যেতাম, যাতে রিকশা ভাড়াটা হয়। এটা করতে করতে যখন কাজ শেখা শুরু করলাম, তখন মক্কেল আসা শুরু করলো। আমাকে ডিজহনেস্ট হতে হয়নি। আজকে প্রফেশনের এই জায়গায় এসে বলতে পারি, অর্থনৈতিকভাবে সচ্ছলতা আছে। আপনার যদি স্বপ্ন থাকে আপনি আইনজীবী হবেন, আপনার ডিজহনেস্ট হওয়ার দরকার নেই। শর্টকাট পথ খোঁজার দরকার নেই।

তিনি আরও বলেন, জুনিয়র আইনজীবীরা প্রায়ই শুরুতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। মামলার জটিলতা, সিনিয়রদের প্রত্যাশা, নিজের দক্ষতা নিয়ে সংশয়, কিংবা সমাজের দৃষ্টিভঙ্গি। কিন্তু মনে রাখতে হবে, প্রতিটি সফল আইনজীবীর যাত্রাই শুরু হয়েছিল ঠিক এই অনিশ্চয়তা থেকে।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নিজের জীবনের গল্প তুলে ধরে বলেছেন, তিনি কখনও হার মানেননি। শুরুতে তাকেও উপেক্ষা করা হয়েছে, কাজের সুযোগ ছিল সীমিত, কিন্তু তার অটল পেশাদারিত্ব, পরিশ্রম তাকে পৌঁছে দিয়েছে আজকের অবস্থানে।

অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বক্তব্য দেন। এ সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তা ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com