বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৪০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

রাজধানীর শান্তিবাগে শেখ সেকান্দার আলী মিলনায়তনে সোমবার শান্তিবাগ স্কুলের শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊধ্র্বতন কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে গুজব সম্পর্কে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
মেনন বলেন, ‘সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিত গুজবে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল জামায়াত। হেফাজতীরা শাপলা চত্বরে আলেমদের মেরে শেষ করে দিয়েছে বলে মিথ্যা প্রচার করেছিল। এখন পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে এ প্রচার চলছে। এ প্রত্যেকটি প্রচারই একই সূত্রে গাঁথা।’

তিনি বলেন, ‘যারা দেশে উন্নয়ন এবং অগ্রগতি চাচ্ছে না এবং যারা কেবল সরকারকেই বিব্রত করা নয়, আমাদের দেশকে পিছে ঠেলে দেয়ার চেষ্টা করছে তারাই এসব গুজব ছড়াচ্ছে। না হলে আজকের এ বিজ্ঞানের যুগে শিশুর মাথা লাগতে পারে পদ্মা সেতুতে-এটা হতে পারে না।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘যারা এ গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে। একই সঙ্গে গুজবকে কেন্দ্র করে গণপিটুনি, মানুষ হত্যাও বন্ধ করতে হবে। তবে একই সঙ্গে একটি কথা বলা প্রয়োজন সেটা হলো- আবার যেন আমরা ডেঙ্গুকে গুজব না বলি, আমরা যেন বলি ডেঙ্গু সত্য এবং তার প্রতিরোধ করি। এ জন্য স্কুলের ছেলে-মেয়ে এবং অভিভাবকদের এগিয়ে আসতে হবে।’

শেখ সেকান্দার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মতিঝিল বিভাগের ডিএমপি সিনিয়র পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান, শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক, শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. রহিম, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. জহিরুল ইসলাম শিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com