ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ড তদন্তে ৪ রাষ্ট্রের তদন্ত সংস্থা কাজ করবে — স্বরাষ্ট্র উপদেষ্টা

হাফসা আক্তার :

আজ শনিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পর্যালোচনা শেষে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা আগুন নিভাতে পেরেছি, তবে কিছুটা বিলম্ব হয়েছে। আগুন নিভানো যায়নি— এমনটি বলা সঠিক হবে না। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তারা রাত ৯টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।”

ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে কাজ করেছে। দাহ্য পদার্থ থাকার কারণে
আগুন ছড়িয়ে পড়ার কারণ। এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, “ঘটনাটি তদন্তের জন্য চারটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে তারা রিপোর্ট প্রদান করবে, এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কার্গো অপারেটরদের সঙ্গে কথা বলেন এবং পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে আশ্বস্ত করেন।
একই সাথে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ইলেকট্রনিক গেইট দ্রুত চালুসহ পাসপোর্ট ফি কমাতে কাজ করছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ড তদন্তে ৪ রাষ্ট্রের তদন্ত সংস্থা কাজ করবে — স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০২:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫