সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছে তাবলিগের শুরায়ি নেজাম

  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে ৫৯তম বিশ্ব ইজতেমা হচ্ছে না। তাবলিগের মুরব্বিদের সঙ্গে বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়েছে।

এই অবস্থায় তাবলিগের সাথীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শুরায়ি নেজামপন্থীরা। আগামীকাল সোমবার (৩ নভেম্বর) বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এক বার্তায় জানান, সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে না। রোববার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এই প্রেক্ষাপটে আগামীকাল তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম এর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের বিশ্ব ইজতেমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরবর্তী কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

হাবিবুল্লাহ রায়হান জানান,সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com