ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি টেস্টে ২০২৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি আব্বাস জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হলেন জাহিদ হাসান

নিজস্ব প্রতিবেদক :গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান (পিপিএম-সেবা) কে পদোন্নতি দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সম্প্রতি জাহিদুল হাসানকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সেই পদোন্নতির পর নতুন কর্মস্থল হিসেবে তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে নিয়োগ দেওয়া হলো।

গাজীপুরে দায়িত্ব পালনের সময় জাহিদুল হাসানকে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তিনি একজন দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হলেন জাহিদ হাসান

আপডেট টাইম : ০৭:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫