শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

মাধবপুরে সাবেক ইউপি সদস্যের আজিজুল রহমান ফরিদ এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও অবৈধ বালু উত্তোলনের গুরুতর অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান ফরিদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল করে অবৈধভাবে বালু উত্তোলনের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করা অভিযোগে কালী কৃষ্ণনগর এলাকার আসকর আলীর ছেলে সুলতানা আহাম্মেদ জুয়েল উল্লেখ করেন, বহরা গ্রামের মৃত মতি রহমানের ছেলে সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান ফরিদ কোনো আইনগত অনুমতি ছাড়াই জোরপূর্বক তার মালিকানাধীন জমি দখল করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়, ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে এ অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, ফলে জমির মালিক মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এতে শুধু ব্যক্তিগত সম্পত্তির ক্ষতিই নয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান ফরিদের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়, যা অভিযোগের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com