শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে ১৫৫ বস্তা জিরাসহ দু’জন গ্রেপ্তার ইরান নিয়ে অনিশ্চিত আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন মার্কিন দূতরা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ বিএনপি কাজ করে জনগণের জন্য : চৌধুরী নায়াব ইউসুফ এমপি উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা–২০২৬ এর শুভ উদ্বোধন কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উদযাপিত

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সম্মাননা স্মারক প্রদান ও প্রীতি ফুটবল খেলার মাধ্যমে পালিত হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারী) সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে বাজার ব্যবসায়ীরা একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিকেলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যবসায়ীদের জোড়-বিজোড় দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়। খেলায় বিজোড় দল ১-০ গোলে জোড় দলকে হারিয়ে চ্যাস্পিয়ন হয়। জয়সূচক গোল করেন শিহাব হোসেন। খেলায় সেরা খেলোয়াড় মনোনীত হন জনি আহমেদ।
বিকেলে কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মাহবুবুর রহমান সুরুজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন এর পরিচালনায় এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. মোস্তফা হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিধুল ঘোষ, নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন প্রমূখ।
পরিশেষে প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উদযাপন কমিটির সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সদস্য জুয়েল বণিক, দুলাল মিয়া, সাব্বির হোসেন, আল-আমিন ও মামুন মিয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com