শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী লটারিতে ১০ লাখ দিরহাম জিতেছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩.৫ কোটি টাকার সমান। পেশায় ব্যবসায়ী এ বাংলাদেশি আমিরাতের আল আইনে ২১ বছর ধরে বসবাস করছেন।

আবুধাবির জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর সাপ্তাহিক ড্রতে দশ লাখ দিরহাম জিতেছেন মোহাম্মদ আনোয়ার উদ্দিন হাজী আবু সায়িদ। গত ২১ বছর ধরে আল আইনে বসবাস করা এই প্রবাসী দীর্ঘ ছয় বছর ধরে প্রতি মাসে নিয়ম করে লটারির টিকিট কিনছিলেন। নিজের ৯ বন্ধুর সঙ্গে মিলে কেনা এই টিকিটে শেষ পর্যন্ত বড় অঙ্ক জিতলেন তিনি।

আনোয়ার উদ্দিন বলেন, তিনি এই জয়ে পুরোপুরি স্তম্ভিত। বছরের পর বছর চেষ্টা করেও যখন সফল হচ্ছিলেন না, তবে তিনি হাল ছাড়েননি। তার মতে, এই জয় প্রমাণ করে যে ধৈর্য এবং একাগ্রতা থাকলে যেকোনো সময় ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। যদিও এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে ঠিক কী করবেন সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।

সূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com