মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

বেশি দামে ডেঙ্গু টেস্টের রি-এজেন্ট বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৩৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছে ডেঙ্গু রোগ শনাক্তকরণের রি-এজেন্ট। রাজধানীর তোপখানা রোডের মোস্তফা সার্জিকালে অভিযান করে যার প্রমাণ মিলেছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করায় পদ্মা জেনারেল হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর নেতৃত্বে অভিযান করে এ জরিমানা করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক আফরোজা রহমান ও আব্দুল জব্বার মন্ডল।

আফরোজা রহমান জানান, ডেঙ্গু শনাক্তকরণের রি-এজেন্ট সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য অপেক্ষা বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এসময় রি-এজেন্ট সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে বিক্রির অভিযোগে মোস্তফা সার্জিকালকে ১ লাখ টাকা এবং ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করায় কাঁঠালবাগান এলাকার পদ্মা জেনারেল হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া যেসব প্রতিষ্ঠান রিএজেন্ট বিক্রি করেন তাদেরকে নিয়ে মতবিনিময়ের সভা করা হয়। এবং তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com