ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

জাতীয় নির্বাচন উপলক্ষে উত্তরায় যৌথবাহিনীর বিশেষ টহল কার্যক্রম শুরু

মীম আক্তার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে বলে জানিয়েছেন উত্তরা আর্মি ক্যাম্পের দায়িত্বরত মেজর ইফতেখার হাসান।

মঙ্গলবার বিকালে রাজধানী উত্তরার আব্দুল্লাপুর ৮ নং সেক্টর রেলগেইট এলাকায় যৌথ বাহিনীর একটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনার সময় তিনি এ কথা বলেন।

মেজর ইফতেখার হাসান বলেন, দেশের আইন, সংবিধান ও রাষ্ট্রীয় নির্দেশনা অনুসরণ করে সেনাবাহিনী সব সময়ের মতো এবারও পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সেনাবাহিনী সর্বোচ্চ আত্মত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারি করা হচ্ছে। মোবাইল পেট্রোলিংয়ের পাশাপাশি মোটরসাইকেল পেট্রোলিংও পরিচালনা করা হবে, যাতে দ্রুত যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়।

সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব ও বিজিবির সদস্যদের অংশগ্রহণে যৌথ মহড়া পরিচালিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন উপলক্ষে উত্তরায় যৌথবাহিনীর বিশেষ টহল কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০৭:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬