রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
৩নং বহরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুস সামাদ সুমন নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় প্রতিজ্ঞা ‎পিরোজপুর সদর উপজেলায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন India’s safe National motherhood day observed in West Bengal জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি : পানিসম্পদ মন্ত্রী

৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে চিলিতে

  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৩৪১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: চিলির উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে বৃহস্পতিবার আঘাত হানা ওই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, প্রাথমিকভাবে ওই ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ দশমিক ৫। এটি ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে।
চিলির জাতীয় জরুরি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্প থেকে কোন ক্ষয়-ক্ষতি বা হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি। তবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিভিন্ন সরকারি সংস্থা।

তবে নৌবাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোন আশঙ্কা নেই। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে চিলিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে দেশটিতে সুনামি আঘাত হানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com