ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির নির্বাচিতরা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

আজ (মঙ্গলবার) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে শুরুতে এমপিদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন।

সূচি অনুযায়ী, শপথের পর বেলা সাড়ে ১১টায় বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে।

এরপর বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ।

অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির নির্বাচিতরা

আপডেট টাইম : ০১:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬