ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক: এফসি নারী এশিয়ান কাপ খেলতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দল। লম্বা ভ্রমণ শেষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়া পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, নিরাপদেই অস্ট্রেলিয়ায় পা রেখেছেন আফঈদা-ঋতুপর্ণারা।

এএফসি ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে উঠাবে। এর আগে ছয় দিন বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করবে। তাই আফিদারা রাত সাড়ে বারোটার দিকে ভ্যালেন্টাইন পার্কে পৌঁছান।

বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী, ফুটবলাররা সবাই সুস্থ রয়েছেন এবং দীর্ঘ ভ্রমণের পর বিশ্রামে রয়েছেন। আগামীকাল অস্ট্রেলিয়া সময় সকাল নয়টায় বাংলাদেশ দলের অনুশীলন শুরু করার কথা রয়েছে।

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাওয়া বাংলাদেশের সামনে বেশ কঠিন পরীক্ষা। আগামী ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়ান কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মোকাবিলা করবে লাল-সবুজের দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

আপডেট টাইম : ০৭:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬