ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান—অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক 

মোঃ ফিরোজ আহমেদ, বাগেরহাট মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ কোস্ট গার্ড–এর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য আটক হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবন–এর শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় ডাকাত দলের সদস্যরা অবস্থান করছিল। এর পরিপ্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার করা হয়:

৪টি একনলা বন্দুক

১টি ওয়ান শুটার গান

১০ রাউন্ড তাজা গুলি

১৭ রাউন্ড তাজা কার্তুজ

১০ রাউন্ড ফাঁকা কার্তুজ

আটককৃত ব্যক্তি বাদশা শেখ (২৫), বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি ও অস্ত্র-রসদ সরবরাহে সহযোগিতা করছিলেন।

কোস্ট গার্ড জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগে কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান—অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক 

আপডেট টাইম : ০৯:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬