শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সরকারের সমালোচনার জেরে গ্রেফতারের প্রতিবাদে উত্তরায় মৌন সমাবেশ ট্রাম্পকে নোবেল পুরস্কার উপহার দেওয়া নিয়ে অনুশোচনা নেই মাচাদোর তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

 

রাজধানীর উত্তরা এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা জোরদারে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, উত্তরা এলাকায় জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

তিনি পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন উত্তরা জোনের ডিসি, উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি, এডিসি, এসি এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি)বৃন্দ।

সমন্বয় সভায় চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি থানা পর্যায়ে জনবান্ধব সেবা কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com