শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের আলোচনা ও ইফতার সম্পন্ন’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২ বার পঠিত

*বৃহত্তর উত্তরা উলামা পরিষদের আলোচনা ও ইফতার সম্পন্ন’
হাফসা আক্তার : মুসলিম বিশ্বের চলমান সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক এক আলোচনা ও ইফতারের আয়োজন করেছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

২ মার্চ (সোমবার) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর সংলগ্ন একটি রেস্টুরেন্টে এই আলোচনা ও ইফতার আয়োজন সম্পন্ন হয়।

এতে এক টেবিলে এই আলোচনায় অংশ নেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ উত্তরায় বসবাসরত বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিব, শিক্ষক, উলামায়ে কেরাম ছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে অংশ নেয়া একাধিক প্রার্থীরা। আয়োজনটিতে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ইফতারের আগ মুহুর্তে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা হচ্ছে। হামলাগুলো কোথায় হচ্ছে সেটিও দেখতে হবে। সেসব দেশে আমাদের অনেক বাংলাদেশি প্রবাসীরা বসবাস করেন। কোন মুসলিম দেশের দ্বারা যেন অপর মুসলিম দেশের ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, আমরা দেখেছি বিশ্বে যাই ঘটুক না কেন আন্তর্জাতিক মিডিয়াগুলো মুসলমানদের উপর দায় চাপিয়ে দেয়। আমি মনে করি- আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আন্তর্জাতিক মিডিয়াগুলো মুসলমানদের উপর কোন দায় চাপাতে পারবেনা এবং আমরা মুসলিম বিশ্বের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারব।

বক্তব্যে জুলাইয়ে ফ্যাসিবাদ ও আগ্রাসনবিরোধী আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন এস এম জাহাঙ্গীর হোসেন।

আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মসলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার। বক্তব্যে তিনি বলেন, দখলদার ইসরাইল গাজায় কিভাবে নিরীহ মুসলিমদের হত্যা করেছে তা পুরো বিশ্ব দেখেছে। ইসরাইল এই নির্বিচার গণহত্যা করেছে আমেরিকার মদদে। তারা আজ ইরানকে টার্গেট করেছে। মূলত, পুরো মুসলিম বিশ্বকে অস্থিতিশীল করাটাই এই ইহুদিবাদি চক্রের মূল লক্ষ্য। তাই মধ্যপ্রাচ্যে যেখানেই আমেরিকার স্থাপনা আছে সেখানেই আঘাত করা উচিত। তা না হলে ওরা পুরো আরব বিশ্বকে গিলে খাবে।

আলোচনায় বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, মুসলিম বিশ্বের প্রশ্নে ইসরাইল, ভারত এবং বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামী লীগের অবস্থান একই সমীকরণে। ইরান, সৌদি আরবসহ অন্যান্য রাষ্ট্রের ভূমিকা আমাদের ব্যথিত করে। আমরা দেখি সৌদি আরব প্রায়শই আমেরিকার পক্ষে অবস্থান গ্রহণ করে যা অত্যন্ত দুঃখজনক। আমাদের পাশ্ববর্তী কাশ্মীরেও এমনটা হচ্ছে।

অন্যান্য বক্তারা এ সময় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বরোপ করেন। যেন ভবিষ্যতের যেকোন আগ্রাসন মোকাবেলা সকলে সম্মিলিতভাবে জবাব দেয়া যায়। পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মুসলিম রাষ্ট্রগুলোকে জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির বিকাশে গুরুত্ব অনুধাবন করেছেন আলোচকরা।

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com