ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

গাজায় ত্রাণ প্রবেশে পুনরায় ক্রসিং খুলবে ইসরাইল

গাজায় ধীরে ধীরে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে মঙ্গলবার একটি ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইল। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

গাজায় ত্রাণ প্রবেশের জন্য ব্যবহৃত কেরেম শালোম ক্রসিংটি শনিবার বন্ধ করে দেওয়া হয়। সেদিনই ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করে। এর জবাবে তেহরান পাল্টা পদক্ষেপ নেয়।

ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয় তদারকির দায়িত্বে থাকা ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা সিওজিএটি জানায়, ‘নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে’ ক্রসিং পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরাইল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিংটি গাজা উপত্যকা, ইসরাইল ও মিশরের সংযোগস্থলে অবস্থিত।

শনিবার ইসরাইল নিরাপত্তার কারণ দেখিয়ে গাজায় প্রবেশের সব ক্রসিং বন্ধের ঘোষণা দেয়। এর মধ্যে গাজা ও মিশর সীমান্তের রাফাহ ক্রসিংও রয়েছে।

রাফাহ ক্রসিংটি ছিল গাজাবাসীর জন্য বাইরের বিশ্বের সঙ্গে একমাত্র সংযোগপথ, যা ইসরাইলের ভেতর দিয়ে যায় না। হামাসের সঙ্গে যুদ্ধে প্রায় দুই বছর আগে ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ২ ফেব্রুয়ারি এটি মানুষ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সতর্ক করে বলেছেন, ইরানের ওপর তার হামলা এক মাসের বেশি সময় ধরে চলতে পারে। সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে লেবাননে বোমাবর্ষণ চালাচ্ছে ইসরাইল এবং তেহরান ইসরাইল ও উপসাগরীয় যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

গাজায় ত্রাণ প্রবেশে পুনরায় ক্রসিং খুলবে ইসরাইল

আপডেট টাইম : ১২:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬