ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

উত্তরপ্রদেশে কেকে গুলি করে জন্মদিন উদযাপনের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: জন্মদিন নিয়ে সবারই ভিন্নরকম কিছু পরিকল্পনা থাকে। প্রত্যেকেই চায় তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে। কিন্তু এমন ব্যতিক্রমীভাবে কয়জন আর জন্মদিন পালন করেন। ভারতের উত্তরপ্রদেশে কেকে গুলি করে এক যুবক তার জন্মদিন উদযাপন করেছেন।

সেই তরুণের জন্মদিন উদযাপনের ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমসহ ইন্টারনেট জগতে ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশের বাগপত জেলার সারুরপুর খেরকি গ্রামের ওই যুবকের জন্মদিন ছিল গত বুধবার।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের এক অনলাইন প্রতিবেদনে নিজের জন্মদিনের কেকে গুলি করে দেশটির এক তরুণের এ অভিনব উদযাপনের খবর প্রকাশিত হয়েছে। আনন্দবাজার বলছে, অভিনব এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় হইচই।

ভিডিওতে দেখা যাচ্ছে, পরিকল্পনামতো বন্ধুবান্ধবদের একত্রিত করে তাদেরকে নিয়ে জন্মদিন উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন ওই যুবক। তার হাতে একটি দেশি পিস্তল দেখা যায়। কেকটি মাঝখানে রাখার পর যুবকটি তাতে গুলি করেন; এরপরই বন্ধুবান্ধবরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করেন।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর টনক নড়ে বাগপত পুলিশের। বেআইনি অস্ত্র ব্যবহারের অভিযোগে ওই যুবককে শিগগিরই গ্রেফতার করারও প্রতিশ্রুতি দিয়েছে তারা। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা গেছে কি-না।

Embedded video

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

উত্তরপ্রদেশে কেকে গুলি করে জন্মদিন উদযাপনের ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ১২:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯