শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২২ বার পঠিত

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মো. কামাল প্রধান (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে খিলগাঁও থানা পুলিশের একটি দল। অভিযানে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয় ।

খিলগাঁও থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মো. কামাল প্রধান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে খিলগাঁও থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

পুলিশ জানিয়েছে, কামাল প্রধানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com