শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

খামেনির রাষ্ট্রীয় শ্রদ্ধানুষ্ঠান স্থগিত: রাষ্ট্রীয় টিভি

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৫ বার পঠিত

আজ বুধবার সন্ধ্যায় ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধানুষ্ঠান ‘অভূতপূর্ব জনসমাগমের সম্ভাবনা’র কারণে স্থগিত করা হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, ‘শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’

৮৬ বছর বয়সী খামেনি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় নিহত হন বুধবার সকালে কর্তৃপক্ষ জানিয়েছিল, সন্ধ্যায় তেহরানে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিজ শহর পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে।

শনিবার থেকে তেহরানে টানা হামলা চলছে, যেখানে ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক ও সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে কর্তৃপক্ষ স্থগিতের সিদ্ধান্তকে সরাসরি নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত করেনি।

অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘লাখো মানুষের সম্ভাব্য অংশগ্রহণ এবং এমন জনসমাগমের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনীয়তার কারণেই’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com