শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির শোক ও তীব্র নিন্দা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

হাকিকুল ইসলাম খোকন :

বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬,সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী নৃশংস ও বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা করেছে এবং শিশুসহ দুইশতের বেশি লোক নিহত হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বাহিনীর এই নৃশংস হামলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর শোক প্রকাশ করছে এবং এ বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।খবর আইবিএননিউজ ।

সংগঠন মনে করে,এ ধরনের আগ্রাসী হামলা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ নেতার ওপর এ ধরনের আক্রমণ শুধু আঞ্চলিক শান্তি-শৃঙ্খলাকেই বিপন্ন করে না, বরং বিশ্বশান্তির জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।
সংগঠনের সভাপতি এম এ আলীম সরকার আরও বলেন, পশ্চিমা মার্কিন কর্তৃত্ববাদীদের পতন অতি সন্নিকটে। এখন প্রয়োজন গোটা পৃথিবীব্যাপী মজলুমদের ঐক্যবদ্ধ হওয়ার। ইঙ্গ-মার্কিন বিরোধী রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, ভারতসহ সমমানের রাষ্ট্র নিয়ে জোট গঠন করতে হবে।

বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে, শক্তির প্রদর্শন ও সামরিক আগ্রাসন কখনোই টেকসই সমাধান বয়ে আনতে পারে না। বরং সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আন্তর্জাতিক বিরোধের সমাধান সম্ভব। আমরা অবিলম্বে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি।

আমরা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com