ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

ক্রীড়াঙ্গনের উন্নয়নে করপোরেটদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

ক্রীড়া প্রতিবেদক: দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশন এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে দাঁড়াতে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া অবকাঠামো ও উন্নয়ন নিয়ে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সময়ে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মন্ত্রণালয় এবং কর্পোরেট হাউজগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করলে দেশের ক্রীড়াঙ্গন বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলার মাঠ উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঢাকার প্রায় ১০০টি ওয়ার্ডের মধ্যে প্রতি দুটি ওয়ার্ডের মাঝে ২-৩ বিঘা জমি অধিগ্রহণ করে একটি করে নতুন মাঠ তৈরি করা হবে। এই মাঠগুলোতে বয়স্ক ও প্রবীণদের হাঁটার জন্য ‘ওয়াক ওয়ে’ তৈরি করা হবে।

তিনি বলেন,  গ্রামীণ জনপদে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা মাঠগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। এছাড়া দেশের ৬৪টি জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ফুটসাল গেমের মাঠ তৈরির জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এছাড়া দেশে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশেই আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী উৎপাদিত হবে, যা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে কর্পোরেট প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দেশের ক্রীড়া উন্নয়নে অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ

ক্রীড়াঙ্গনের উন্নয়নে করপোরেটদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৩:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬