ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

‎‎পিরোজপুরে ল্যাব নিয়ে খাদ্য পরীক্ষায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

জেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ পরীক্ষাগার নিয়ে খাদ্য সামগ্রী পরীক্ষা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শহরের সিও অফিস চত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এ এলাকার দোকানগুলো থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করে তা ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে নিয়ে পরীক্ষা করা হয়। এসময় শহরের বিখ্যাত হুজুরের মিষ্টির দোকান থেকে দুধ পরীক্ষা করে তাতে ডিটারজেন্ট এর উপস্থিতি পাওয়া যায়। তাছাড়া ফুড প্যালেস নামে আর একটি দোকান থেকে জিলাপি পরীক্ষা করে তাতে ক্ষতিকারক হাইড্রোজ এর উপস্থিতি পায় এবং অন্য একটি দোকান থেকে গুড় পরীক্ষা করে তাতেও ক্ষতিকারক হাইড্রোজের উপস্থিতি পেয়ে দোকান তিনটির মালিকদের সতর্ক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ ‎অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি) মো. জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

‎‎পিরোজপুরে ল্যাব নিয়ে খাদ্য পরীক্ষায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আপডেট টাইম : ০৮:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬