ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

হাঙ্গেরির বিরুদ্ধে ৪ কোটি ডলারসহ ব্যাংক কর্মকর্তাদের ‘জিম্মি’ করার অভিযোগ ইউক্রেনের

ইউক্রেনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাত কর্মকর্তাকে ‘জিম্মি’ করার অভিযোগ উঠেছে হাঙ্গেরির বিরুদ্ধে। ইউক্রেনের দাবি, ওই কর্মকর্তারা ৪ কোটি ডলার ও ৯ কেজি স্বর্ণ পরিবহন করছিলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এই অভিযোগ করেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই হাঙ্গেরি মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। পাশাপাশি কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রেও দেশটি বরাবরই বিরোধিতা করে আসছে।

পররাষ্ট্রমন্ত্রী সিবিহা জানান, বুদাপেস্টে হাঙ্গেরীয় কর্তৃপক্ষ ইউক্রেনের সাত নাগরিককে জিম্মি করেছে। এই সাতজনই ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ওশচাদব্যাংক’-এর কর্মচারী।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ব্যাংকিং সেবার অংশ হিসেবে তারা নগদ অর্থ নিয়ে দু’টি গাড়িতে করে অস্ট্রিয়া থেকে ইউক্রেনে ফিরছিলেন। ট্রানজিট হিসেবে তারা হাঙ্গেরি ব্যবহার করার সময় গাড়ি দুটিকে আটক করা হয়।

ইউক্রেনের স্টেট সেভিংস ব্যাংক বা ওশচাদব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কর্মীরা যখন আটক হন তখন তাদের কাছে ৪ কোটি মার্কিন ডলার এবং ৯ কেজি স্বর্ণ ছিল।

সিবিহা অভিযোগ করে বলেন, ‘আমরা হাঙ্গেরির জিম্মি নাটক এবং অর্থ চুরির ঘটনা নিয়ে কথা বলছি। এটি মূলত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং চাঁদাবাজি।’

ব্যাংকটি জানিয়েছে, তাদের কর্মীদের বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে জিপিএস সংকেত অনুযায়ী, তাদের গাড়িগুলো বুদাপেস্টের কেন্দ্রে হাঙ্গেরির একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরের কাছে রয়েছে।

এই বিষয়ে হাঙ্গেরি সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

হাঙ্গেরির বিরুদ্ধে ৪ কোটি ডলারসহ ব্যাংক কর্মকর্তাদের ‘জিম্মি’ করার অভিযোগ ইউক্রেনের

আপডেট টাইম : ১২:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬