ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

আজ ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পাকিস্তানের খেলোয়াড়রা। তবে গতকাল আলাদাভাবে ঢাকায় পৌঁছান পাকিস্তানের সাপোর্ট স্টাফরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে পাকিস্তান দলকে বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশে স্বাগতম! বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ উপলক্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসেছে। মিরপুরে দুই দলই একটি দারুণ সিরিজ পার করবে, সেই আশা।’

এর আগে শনিবার (৭ মার্চ) দুপুরে পাকিস্তানের ৫ সদস্যের কোচিং স্টাফের দল ঢাকায় এসে পৌঁছান। প্রায় এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে আসলো পাকিস্তান। ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।

আগামী ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ১৩ এবং ১৫ মার্চ বাকী দুই ওয়ানডে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সব ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান

আপডেট টাইম : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬