ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

নতুন কমিটির পক্ষ থেকে উত্তরা ডিসির সহিত মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: উত্তরা সাংবাদিক ফোরামের পথচলা শুরু হয় মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যের বন্ধনে, প্রজন্ম পরিবর্তন হোক কলমের হাত ধরে- এই স্লোগানকে সামনে রেখে।

গত ০৩/০৮/২০১৯ইং তারিখ ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উত্তরা সাংবাদিক ফোরামের সভাপতি মো. মাসুদ পারভেজ গতকাল রাত ০৯.০০ টায় অন্যান্য সদস্যদের নিয়ে নতুন কমিটির পক্ষ থেকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশিনার নাবিদ কামাল শৈবাল পি পি এম (সেবা) এর সহিত মত বিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্যেশ্য করে বলেন গুজব, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আপনারা আরো বেশি বেশি করে সংবাদ প্রকাশের মাধ্যমে জন সচেতনতা সৃষ্টি করুন।

তিনি আরো জানান আমরা সব সময় উত্তরা সাংবাদিক ফোরামের মঙ্গল কামনা করি এবং আপনাদের ভালো কাজের সহিত আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। ঈদুল আযহার নিরাপত্তার বিষয় প্রশ্নের জবাবে নাবিদ কামাল শৈবাল জানান উত্তরাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। কয়েকটি স্তরে প্রশাসনের বিভিন্ন বাহিনী গরুর হাটসহ বিভিন্ন মার্কেট ও বাসা বাড়ীতে চুরি ডাকাতি বন্ধে ও মলম পার্টি হইতে ব্যবসায়ীদের নিরাপত্তার সকল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশিক ঘোষ, মোঃ মাহফুজুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক তরিক শিবলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দীক, মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ন কবীর, যুগ্ম- সাংগঠনিক সম্পাদক শাহনেয়াজ শামীম, দপ্তর সম্পাদক যোবায়ের হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ

নতুন কমিটির পক্ষ থেকে উত্তরা ডিসির সহিত মতবিনিময়

আপডেট টাইম : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯