ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক

মশা মারতে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষায় মন্ত্রণালয়ের কমিটি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভায় মশা মারতে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা এবং এ ওষুধ মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর কিনা, তা নিশ্চিত করতে কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার কমিটি গঠনের আদেশ জারি করা হয়েছে। সাত সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে (নগর উন্নয়ন)।
আদেশে বলা হয়, বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভায় মশা নিধন কার্যক্রম ব্যবহৃত কীটনাশকের লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগের আগে, এর কার্যকারিতা এবং মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর কিনা তা নিশ্চিতের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ বিভাগের প্রধান রসায়নবিদ, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর টেকনিক্যাল অ্যাডভাইজার এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি। স্থানীয় সরকার বিভাগের উপসচিব (সিটি কর্পোরেশন-১) শাখা ও মশক নিবারণী দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটি মশা নিধনের জন্য উপযুক্ত কীটনাশক (লার্ভিসাইড ও এডালটিসাইড) নির্বাচন, সঠিক মাত্রা নির্ধারণ এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করে গুণগত মান নিশ্চিত করবে। এছাড়া লার্ভিসাইড ও এডাল্টিসাইড মানবদেহ, অন্যান্য কীটপতঙ্গ, মাছ ও জলজ প্রাণী এবং সামগ্রিকভাবে পরিবেশের জন্য ক্ষতিকর নয় তা নিশ্চিত করার দায়িত্বও কমিটিকে দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন

মশা মারতে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষায় মন্ত্রণালয়ের কমিটি

আপডেট টাইম : ১১:২১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯