ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

আতঙ্ক আর স্তব্ধতা কাশ্মীর জুড়ে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারী বুটের শব্দে যেন কেঁপে উঠছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকা। উপত্যকা জুড়ে শুধুই আতঙ্ক আর স্তব্ধতা। মাঝে মধ্যেই বেজে উঠছে সাইরেন। যতদূর চোখ যাচ্ছে শুধুই দেখা যায় নিরাপত্তারক্ষীদের।

গৃহবন্দি থাকা জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া রোববার থেকে নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ।
সোমবার সকাল থেকে ১৪৪ ধারা চলছে কাশ্মীরজুড়ে। এর ফলে সুনসান গোটা কাশ্মীর। বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, হঠাৎ করে কাশ্মীর এতটাই শান্ত হয়ে গেছে যে এখন সেখানকার রাস্তায় একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে। সকাল থেকে সেখানকার দোকানপাঠ সব বন্ধ। সেখানকার স্থানীয় মানুষকে রাস্তাতেই দেখা যাচ্ছে না। যতদূর চোখ যাচ্ছে শুধুই নজর পড়ছে নিরাপত্তারক্ষীদের।

অন্যদিকে, কার্ফু থাকায় স্কুল-কলেজ বন্ধ করা হয় অনির্দিষ্টকালের জন্য। বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের নিরাপদ জায়গায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

অপরদিকে, আজাদ কাশ্মীরেও বিরাজ করছে থমথমে ভাব। এখানকার বাসিন্দাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ভয় ও আতঙ্ক। ফলে এলাকা ছেড়ে অনেকেই পালিয়ে গেছেন। সব দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাটে প্রায় গাড়ি-ঘোড়া শূন্য হয়ে পড়েছে।

লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর হাই অ্যালার্ট জারি করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রোববার থেকেই সীমান্তের অধিবাসী ও সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পাক কর্তৃপক্ষ। নিলাম ও ঝিলাম নদী অববাহিকতায় নির্মাণাধীন বাঁধ থেকে ইতোমধ্যে ৫০ চীনা শ্রমিককেও সরিয়ে নিয়েছেন পাক কর্মকর্তারা। খবর: এনডিটিভি, কলকাতা ২৪, ডন নিউজ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

আতঙ্ক আর স্তব্ধতা কাশ্মীর জুড়ে

আপডেট টাইম : ০১:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯