ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

ডেঙ্গুকে মহামারি ঘোষণা করল ফিলিপাইনে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ : ফিলিপাইনে ডেঙ্গু জ্বরকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো ডিউক তৃতীয় এ তথ্য দিয়েছেন।

চলতি বছর ফিলিপাইনে ডেঙ্গুতে ৬২২ জনের মৃত্যু হয়েছে। মহামারি হিসেবে ঘোষণা দেওয়ায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভগের সঙ্গে বৈঠকে ফ্রান্সিসকো ডিউক বলেছেন, ‘যেখানে স্থানীয় সাড়া প্রয়োজন এবং মহামারি পরিস্থিতি মোকাবেলার জন্য স্থানীয় সরকারের ইউনিটগুলোকে তাদের জরুরি তহবিল ব্যবহার প্রয়োজন সেখানে জাতীয় মহামারি ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ফিলিপাইনে গত জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত এক লাখ ৪৬ হাজার ৬২ জন ডেঙ্গু রোগীর সংখ্যা রেকর্ড করা হয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা ৯৮ শতাংশ বেশি।

দুই বছর আগে ফরাসি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সানোফি পেস্টার সতর্ক করে দিয়ে বলেছিল কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গুর টিকার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এর পরিপ্রেক্ষিতে এই টিকা দেওয়া বন্ধ করে দেয় ফিলিপাইন সরকার। এর পরই দেশটিতে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

ডেঙ্গুকে মহামারি ঘোষণা করল ফিলিপাইনে

আপডেট টাইম : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯