শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ওবায়দুল কাদের কাশ্মীর ইস্যুতে মন্তব্য করতে নারাজ

  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।
কাশ্মীর নিয়ে ভারতের নেয়া নতুন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের কোনো করণীয় আছে কি না -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি পর্যবেক্ষণ করলেও এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

ডেঙ্গু প্রতিরোধের নামে দায় মেটানো ও অকার্যকর ওষুধ ছিটানোর দরকার নেই বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, দুই-চার দিনের মধ্যে মশক নিধনের কার্যকর ওষুধ ঢাকায় পৌঁছবে। তাই এ সময়ের মধ্যে দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো প্রয়োজন নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com