শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার

খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত

সারাদেশের মত খুলনায়ও আজ শুক্রবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। এটি পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। রমজানকে বিদায় জানিয়ে মুসল্লিরা মসজিদে মসজিদে জুমার নামাজ আদায়, বিশেষ মোনাজাত এবং আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করেন।

এদিকে, পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে খুলনার মসজিদগুলোতে প্রচুর মুসল্লির সমাগম হয়। এমনকি মসজিদ ছাড়িয়ে রাস্তায় কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয় বিভিন্ন মসজিদে।

জেলা শহরের মসজিদগুলোতে জুমাতুল বিদা উপলক্ষে রমজানের বিদায়ী খুতবা পাঠ করা হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মসজিদগুলোর ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মুসল্লি আসায় অনেকে মসজিদের বারান্দা ও পাশের রাস্তায় দাঁড়িয়েও নামাজ আদায় করেন।

নগরীর অন্যতম প্রাচীন ও প্রধান টাউন জামে মসজিদ জুমাতুল বিদায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। যেখানে হাজার হাজার মুসল্লি সমবেত হন। নামাজ শেষে এখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এছাড়া দিনটি ইবাদত-বন্দেগি, কুরআন তেলাওয়াত ও রমজানের পবিত্রতা অনুভবের মাধ্যমে পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com