শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

সদ্য নিয়োগপ্রাপ্ত কেবিন ক্রুদের ‘অফার লেটার’ প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক, সিটিজেন নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সদ্য নিয়োগপ্রাপ্ত কেবিন ক্রুদের ‘অফার লেটার (প্রাথমিক নিয়োগপত্র)’ প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রধান কার্যালয় বলাকায় এক অনুষ্ঠানে ৭৯ জন কেবিন ক্রুকে ‘অফার লেটার’ প্রদান করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নবাগত ক্রুদের হাতে ‘অফার লেটার’ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক মমিনুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি কাজী আতিকুর রহমান, প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক আজিজুল ইসলাম প্রমুখ।

গত ১৮ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ৩ হাজার ৭৭৪টি আবেদন জমা পড়ে। তাদের মধ্যে ৭৯ জন প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হন। এর মধ্যে ৩৫ জন নারী এবং ৪৪ জন পুরুষ।

এবারই প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের আড়াই মাসের মধ্যে কেবিন ক্রু নিয়োগ সম্পন্ন হলো। এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে বিমানে সর্বশেষ কেবিন ক্রু নিয়োগ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com