বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত উলিপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিট ও সন্ত্রাসী কায়দায় নারীর শীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ । জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে: আখতার হোসেন চট্টগ্রামে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি ৪ দিনেই বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপ ১ এপ্রিল শুরু মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি গান স্যালুট ইরানের পর্যটকদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনেই গণহত্যার শুরু ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধানের ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মল্লিক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার বানর ঝোড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মল্লিক ওই গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন। বিষয়টি অন্য জমির লোকজন দেখে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কিছু জানানো হয়নি। তারপরও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com