শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

কায়রোতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত

মিসরের রাজধানী কায়রোতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এরপর দূতাবাসের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ, নির্যাতিতা মা-বোন এবং আহত মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত সামিনা নাজ মহান স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ১৯৭১ সালের ২৫শে মার্চ সংঘটিত বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই গণহত্যা ছিল বাঙালি জাতিকে নেতৃত্ব ও মেধা শূন্য করার এক হীন অপপ্রয়াস।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। তিনি ‘সবার আগে বাংলাদেশ’- এই লক্ষ্যকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করতে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com