শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত

ইরানে চলমান হামলা বিষয়ে আলোচনা করতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। রাশিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ানোর প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে ইরান প্রায় প্রতিদিনই বোমা হামলার শিকার হচ্ছে। সংঘাত এরই মধ্যে অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে।

মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ার জাতিসংঘ দূতের মুখপাত্র ইয়েভগেনি উস্পেনস্কির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ‘ইরানে শিক্ষা ও স্বাস্থ্যসেবা স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোর ওপর চলমান হামলার কারণে রাশিয়া নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক চেয়েছে।’

কর্তৃপক্ষ জানায়, যুদ্ধের প্রথম দিন ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় ১৬০ জনের বেশি শিশু প্রাণ হারায়।

দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে দেখা গেছে, লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে একটি মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র স্কুলটিতে আঘাত হানে।

তাস জানায়, চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বে থাকা যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে বৈঠকের সময় নির্ধারণ করেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযানে ইরানের নেতৃত্ব, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে বড় ধরনের পাল্টা হামলা চালায় তেহরান।

এতে কার্যত বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে।

এদিকে, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদও আজ আলাদা বৈঠক করবে। ইরানের স্কুলে মার্কিন-ইসরাইলি বাহিনীর প্রাণঘাতী হামলার বিষয়টি নিয়ে সেখানে আলোচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com