শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আ.লীগের ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন ডেঙ্গু প্রতিরোধে

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের ৬৪ জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

ঢাকাসহ পুরো দেশের তথ্য সংগ্রহের জন্য রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের নিচতলায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলও খুলেছে দলটি।
শুক্রবার বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারা দেশে বিদ্যমান ডেঙ্গু রোগের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষাসহ যাবতীয় তথ্য দেয়ার জন্য ০১৩১৪৮৩৮৬৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত ৩ আগস্ট দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে ২২ সদস্যের কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের ৫ দফা কর্মসূচি গ্রহণ করা হয় সভায়। কর্মসূচিগুলো হলো- ৬৪ জেলা মনিটরিং সেল গঠন, জনসচেতনতা সৃষ্টি, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহিত করা, সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করা এবং সব জেলায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com